Tuesday, April 28, 2026

বাম আমলে চিকিৎসক খুনে অভিযুক্ত! প্রকাশ্যে আসতেই সাফাই সুবর্ণর

Date:

Share post:

আর জি করের ঘটনায় যখন রাজ্যের সদর্থক পদক্ষেপ, সিবিআই (CBI) তদন্ত, সুপ্রিম কোর্টের বিচারের পরেও ভুয়ো জিগির তুলে অরাজকতায় ইন্ধন যুগিয়ে চলেছেন কিছু চিকিৎসক। সেই তালিকায় অন্যতম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর (Suborno Goswami) নাম জড়িয়েছিল ২৩ বছর আগের আরেক চিকিৎসক খুনে। আর সেই সত্য সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই সাফাই দিতে নামলেন চিকিৎসক গোস্বামী।

২০০১ সালে আর জি করের (R G Kar Hospital) চিকিৎসক সৌমিত্র বিশ্বাস খুনে তৎকালীন এসএফআই (SFI) নেতা জুনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী ছিলেন সন্দেহের তিরে। নিহতের পরিবার কখনই আত্মহত্যার তত্ত্বে সন্তুষ্ট হননি। ২৩ বছর পরে সেই অভিযোগ সামনে আসতে সুবর্ণর সাফাই পুলিশি তদন্ত, সিআইডি তদন্ত থেকে বিচার বিভাগীয় তদন্তে আত্মহত্যা প্রমাণিত হয়েছে সৌমিত্র খুনের ঘটনায়।

সেই সময় প্রথম সামনে আসে আর জি করে পর্ন সংস্কৃতি (porn culture) যা নিয়ে সরব হয়েছিল তৎকালীন এসইউসিআই-ও। ২৩ বছর পরে সেই অভিযোগ সামনে আসতে ‘হাস্যকর’ সাফাই সুবর্ণর। এমনকি পর্ন সংস্কৃতি বনে অভিযুক্ত এসএফআই ও তার নেতা সুবর্ণ পিঠ বাঁচাতে এসইউসিআই(SUCI)-এর প্রতিবাদীদেরও কাঠগড়ায় দাঁড় করাতে পিছপা হননি।

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...