Wednesday, June 24, 2026

বাম আমলে ধামাচাপা আর জি কর চিকিৎসক ‘খুন’! ফের খোলার দাবি পরিবারের

Date:

Share post:

সাম্প্রতিক তরুণী চিকিৎসকের মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আর জি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital) এর আগেও চিকিৎসকদের জীবন চলে যাওয়ার সাক্ষী থেকেছে। আর তার শুরুটা বাম আমলেই। তবে সাম্প্রতিক তরুণী চিকিৎসকের মৃত্যুতে এবার সেই ধামাচাপা পড়া বাম আমলের ঘটনার পর্দা ফের সরতে শুরু করেছে। খুন হওয়া চিকিৎসক সৌমিত্র বিশ্বাসের (Saumitra Biswas) পরিবার তাঁর সেই ঘটনার ফাইল নতুন করে খোলার দাবি জানিয়েছেন।

আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রদের হোষ্টেল পর্ণগ্রাফির (pornography) সুটিং চলতো। তার প্রতিবাদ করাতেই খুন হতে হয়েছিলো সৌমিত্র বিশ্বাস নামে ওই ডাক্তার পড়ুয়া ছাত্রের, অভিযোগ ছিল সেই সময়েরই চিকিৎসকদের একাংশের। প্রতিবাদে আন্দোলনও হয়েছিল সেই সময়। ঘটনার ২৩ বছর পর বাম জামানায় ধামাচাপা দেওয়া সেই মামলা নতুন করে খোলার আর্জি জানানোয় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik)।

বৃহস্পতিবার তৃনমূল সাংসদ ফোন করে খুন হওয়া ছাত্রের ভাই শান্তনু বিশ্বাসকে আশ্বস্ত করে বলেন, আপনি ভয় পাবেন না, আমি নিজে এবং সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আছে। আপনার ভায়ের খুনের ন্যায় বিচারের জন্য আমরা সর্বত ভাবে সাহায্য করবো। এই মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলা হবে। এদিন রাতে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস শান্তনুর বাড়ি যান।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...