Friday, June 19, 2026

কেড়ে নেওয়া চলবে না অধিকার! বাল্যবিবাহ প্রতিরোধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষ আদালতের কড়া অবস্থান স্পষ্ট করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। বুঝিয়ে দিল এই প্রশ্নে কোনও আপস নয়। বাল্যবিবাহের অর্থ নাবালক বা নাবালিকার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার কেড়ে নেওয়া। সুস্পষ্ট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাল্যবিবাহ-রোধ আইন অমান্য করা হলে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানাও ধার্য করতে হবে। কোনওরকম ব্যক্তিগত আইনের ভিত্তিতে বাল্যবিবাহ আইনের অবমাননাও চলবে না। শুক্রবার এ বিষয়ে সুনির্দিষ্ট গাইড লাইনও জারি করেছে আদালত। বাল্যবিবাহ প্রতিরোধ আইনে যে বেশ কিছু খামতি বা অসঙ্গতি রয়েছে তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের অভিমত, এই আইনে কিছু পরিবর্তন আনা জরুরি।

বাল্যবিবাহ নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুক্রবার ছিল এই মামলার শুনানি। মামলাকারীর অভিযোগ, দেশের অঙ্গরাজ্যগুলোতে বাল্যবিবাহ রোধ আইনের সঠিক ব্যবহার হচ্ছে না। প্রধান বিচারপতি তাঁর রায় ঘোষণার সময় স্পষ্ট জানিয়ে দিলেন, বাবা-মায়ের ইচ্ছায় নাবালক বা নাবালিকাকে বিয়ের পিঁড়িতে ঠেলে দেওয়ার অর্থ তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার কেড়ে নেওয়া। এই প্রবণতা বন্ধ করতে এগিয়ে আসতে হবে বিভিন্ন রাজ্যের প্রশাসনকেই। শীর্ষ আদালতের নির্দেশ যে দেশের বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলনকে একটা নতুন মাত্রা দেবে তা নিয়েই কোনও সন্দেহই নেই।

আরও পড়ুন- শুক্রবার শুরু হল উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...