Saturday, June 6, 2026

কৃষ্ণনগর-কাণ্ড: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

কৃষ্ণনগরে দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ঘটনা ঘটার পর থেকেই অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। কিন্তু এই নিয়ে ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি (BJP)। শনিবার, মৃত তরুণীর বাড়িতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এর পাল্টা তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পরিবারের দাবি মেনে যদি CBI তদন্ত হয়ও, তাহলেও তো যাঁকে রাজ্য পুলিশ ধরেছে তাঁকেই অভিযুক্ত বলে চিহ্নিত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই কুণালের কটাক্ষ, শুধুমাত্র সংবাদ মাধ্যমে হেডলাইন বাড়বে।

এদিন, মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন দেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “খুনই করা হয়েছে তরুণীকে। ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব সামনে আনা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে লিখিয়ে এনেছে পুলিশ।এরপরেই নন্দীগ্রাম-১ ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলিনীতে যোগে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব অভিযোগ উড়িয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পরিবারের অভিযোগ ছিল প্রেমিক খুন করেছে। পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে। এখন এই সব অভিযোগ ভিত্তিহীন। আর জি কর-কাণ্ডের উদাহরণ দিয়ে তৃণমূল নেতা বলেন, রাজ্য পুলিশ যাঁকে গ্রেফতার করেছে, কৃষ্ণনগরে সিবিআই তদন্ত হলেও তাঁকেই অভিযুক্ত বলেছে তারা। সেই আবার সংবাদ পত্রে শিরোনাম হবে, যে রাজ্য পুলিশ যাঁকে গ্রেফতার করেছিলই তিনিই মূল অভিযুক্ত। অর্থাৎ কুণালের দাবি, রাজ্য পুলিশ ঠিক পথেই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। মাঝখান থেকে হাওয়া গরম করতে ভিত্তিহীন অভিযোগ করছে গেরুয়া শিবির।






Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...