Thursday, March 5, 2026

ব্যর্থ ভারতের দ্বিতীয় ইনিংস, কিউইদের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে হার রোহিতদের

Date:

Share post:

দ্বিতীয় ইনিংসে লড়াই করেও হল না শেষরক্ষা। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের । এদিন বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল সরফরাজ কাহ্ন, ঋষভ পন্থের ইনিংস। কাল হয়ে দাঁড়াল ভারতের প্রথম ইনিংসে ৪৬ রান। যা ভারতের হারের অন্যতম কারণ। এই জয়ের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৪৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করে কিউরা। ভারত পিছিয়ে থাকে ৩৫৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থরা। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে টিম ইন্ডিয়া। ১৫০ রান করেন সরফরাজ খান। ৯৯ রান করান ঋষভ পন্থ। ৭০ রান করেন বিরাট কোহলি। কিউইদের জয়ে জন্য দরকার ছিল ১০৭ রান। আর রোহিতদের প্রয়োজন ছিল ১০ উইকেট। কিন্তু এদিন ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১১০ রান তুলে নেন কিউয়িরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখান রাচিন রবীন্দ্র। ৩৯ রানে অপরাজিত তিনি। ম্যাচের সেরাও রবীন্দ্র। টিম ইন্ডিয়ার হয়ে ২ উইকেট যশপ্রীত বুমরাহ-এর। এই জয়ের ফলে তিম ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কিউইরা।

আরও পড়ুন- ‘ডার্বিতে চাই বাঙালি ফুটবলার’, বড় ম্যাচে গ্যালারিতে সমর্থকদের আবেগের টিফো


spot_img

Related articles

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা...

কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য...

উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

মার্চের প্রথম সপ্তাহে চড়ছে পারদ, বৃহস্পতিবার সকাল থেকেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (South Bengal weather)।...

রাজ্যসভা নির্বাচনে আজ মনোনয়ন জমা দেবে তৃণমূল 

দেশজুড়ে মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট (Rajyasabha Election)। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য হয়েছে।বৃহস্পতিবার মনোনয়ন পর্ব জমা...