Friday, April 24, 2026

কিউইদের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?

Date:

Share post:

প্রথম ইনিংসের ব্যর্থতাই নিউজিল্যান্ডের কাছে হার আটকাতে পারলনা। এদিন বেঙ্গালুরুতে কিউইদের কাছে ৮ উইকেটে হারে ভারতীয় দল। যদিও এই হার নিয়ে ভাবতে রাজি নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বরং রোহিত জানালেন, প্রথম ম্যাচ হারলেও সিরিজ হাতছাড়া হয়নি ভারতের।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন , “ এরকম ম্যাচ হতেই পারে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। যদি দেখেন ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেছিলাম। তার পরে চারটে ম্যাচে জিতেছি। আমরা জানি এই জায়গা থেকে আমাদের প্রত্যেককে ঠিক কী করতে হবে।“ এখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেন, “ সত্যি বলতে এই ম্যাচ নিয়ে আর ভাবতেই চাই না। দলের মধ্যে ধারাবাহিক ভাবে একটা বার্তা দেওয়া দরকার। আমরা দ্বিতীয় ইনিংসে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছি। হেরেছি ঠিকই। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক প্রাপ্তি রয়েছে।“

কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে টিম ইন্ডিয়া। যে রানে সমালোচনায় ভরে যায় টিম ইন্ডিয়া। এই ইনিংস নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন, “ আগের বারই বলেছিলেন পিচে আঠালো ভাব থাকবে ভেবে আগে ব্যাটিং নিয়েছি। তবে কখনওই ভাবিনি আমরা ৪৬ রানে শেষ হয়ে যাবে। নিউজিল্যান্ড ভাল বল করেছে। আমরা তার উত্তর দিতে পারিনি।“

আরও পড়ুন- ব্যর্থ ভারতের দ্বিতীয় ইনিংস, কিউইদের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে হার রোহিতদের


 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...