Friday, April 24, 2026

ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন লাল-হলুদের নতুন কোচ

Date:

Share post:

আইএসএল-এ টানা পাঁচ ম্যাচে হার। এমন অবস্থায় আগামিকাল ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। অয়াওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সদ্য দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো। গতকাল থেকেই গোটা দল নিয়ে অনুশীলনে নেমে পড়েন অস্কার। ডার্বির দিন গোটা দলের পারফরম্যান্স দেখেছেন, দেখেই তিনি নাকি ধরে ফেলেছেন লাল-হলুদ দলের রোগ। সেই রোগ সারিয়ে পরবর্তি ম্যাচে নামার কথা জানালেন ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি পাঁচ ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই বললেন অস্কার ব্রুজো।

এদিন সাংবাদিক সম্মেলনে লাল-হলুদের নতুন কোচ বলেন, “ শেষ পাঁচ ম্যাচ নিয়ে ভাবতে চাই না। ওটা অতীত। আগামিকাল নতুন করে শুরু করতে চাই। নতুন ম্যাচ দিয়ে। ওড়িশা শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে ভাল ফলাফল করাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের প্রথম জয়ের জন্যই ঝাপাব।“

শেষ কয়েক ম্যাচে দলের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। সেই কথা শোনা গেল অস্কারের গলাতেও। ইতিমধ্যে নতুন ফিজিক্যাল ট্রেনার হিসাবে লাল-হলুদে যোগ দিয়েছেন জাভিয়ের স্যাঞ্চেজ । অস্কার বলেন, “ দলের ফিটনেস একেবারে তলানিতে। মানসিক দিক থেকেও অনেক ভেঙে পড়েছে দল। সেই মেরামতি করে এগিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের।“

এদিকে সোমবার ওড়িশা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরে খেলতে যাওয়ার আগে সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাক্টিস মাঠে প্রায় দেড় ঘন্টা অনুশীলন করে ইস্টবেঙ্গল। শুরুতে প্রায় ১৫ মিনিট ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন অস্কার। সেখানে অস্কারের প্রথম নির্দেশই ছিল মানসিকভাবে ফিট হয়ে ওঠা। আর তাই মাঠে নেমে একাধিক মজার খেলার মাধ্যমে খেলোয়াড়দের চার্জড আপ করান নতুন ফিটনেস কোচ জাভিয়ের স্যাঞ্চেজ। এরপর আক্রমণভাগকে নিয়ে কাজ করেন অস্কার।

আরও পড়ুন- সরফরাজের ফিটনেসের ওপর নজর পন্থের, দিয়েছেন বিশেষ রাঁধুনি


Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...