Friday, May 15, 2026

কপিরাইট থেকে ট্রেডমার্ক, হাইকোর্টে এবার মামলা শুনবে নির্দিষ্ট বেঞ্চ

Date:

Share post:

কপিরাইট (copyright) সমস্যা বা পেটেন্ট (patent) সমস্যা নিয়ে আদালতে গেলে সেই শুনানি হাজারো শুনানির মাঝে পড়ে পিছিয়েই যেতে থাকে। সেই সময়ের মধ্যে একজনের সৃষ্টি নিয়ে ব্যবসা করে ফুলেফেঁপে যায় ‘চোরেরা’। এবার শুধুমাত্র এই ধরনের মামলা শোনার জন্য আলাদা বেঞ্চ পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেশের তৃতীয় হাইকোর্ট হিসাবে এই স্বীকৃতি পেল শতাব্দী প্রাচীন বিচারালয়। যদিও পুজোর ছুটি থাকায় এখনই এর কার্যকারিতা শুরু হচ্ছে না।

দেশের সবথেকে প্রাচীন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। বিভিন্ন ক্ষেত্রের মামলা শোনার নির্দিষ্ট বেঞ্চ থাকলেও ইনটেলেকচুয়াল প্রপার্টি (intellectual property) সংক্রান্ত মামলা শোনার কোনও বেঞ্চ ছিল না। মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) ও দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই সব মামলার নির্দিষ্ট বেঞ্চ আগেই ছিল। কলকাতা হাইকোর্টে এই ধরনের মামলা সাধারণ মামলার সঙ্গে লিস্ট করা হতো। পরে রেজিস্টার অনুযায়ী বিচারপতিরা সেই মামলা শুনতেন। তাতে সৃষ্টির প্রতি স্রষ্টার অধিকার দাবি করে মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকত।

এবার থেকে নির্দিষ্ট বেঞ্চই এই ধরনের মামলা শুনবে। নভেম্বরে পুজোর ছুটির পরে হাইকোর্ট খুললে শুরু হবে এই বেঞ্চের কার্যকারিতা। তখন জানা যাবে কোন বিচারপতিরা এই বেঞ্চের বিচারের দায়িত্বে থাকবেন।

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...