Wednesday, March 18, 2026

বৃষ্টির জেরে বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি! মৃত কমপক্ষে ৩

Date:

Share post:

ভারী বৃষ্টিতে ঘহুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মান বাড়ি। মঙ্গলবার বেঙ্গালুরুর হেন্নুর (Hennu, Bengaluru) এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যে শ্রমিকরা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল উদ্ধার কাজ শুরু করে। রাত পর্যন্ত ৩ জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও আটকে রয়েছেন অনেকে।

অঞ্জনাদ্রি লেআউট হোরামাভু আগার হেন্নুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে নিহতের মধ্যে একজনের নাম আরমান (২৬)। তিনি বিহারের বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে এই সংক্রান্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায় নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলছিল।শ্রমিকদের একাংশ মনে করছে বিল্ডিংটির বেসমেন্ট বা নীচের তলটি সঠিকভাবে তৈরি না হওয়ার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। বিল্ডিং মালিক মুনি রেড্ডি এবং ছেলে মোহন রেড্ডি ঘটনার পর থেকে পলাতক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিল্ডিংটি চতুর্থ তল পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও নিয়মবিরুদ্ধভাবে আরও কয়েকটি তল তৈরি করা হচ্ছিল। বৃষ্টির দাপটে ভার সামলাতে না পেরে এভাবে ভেঙে পড়ে বিল্ডিংটি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরসভা।

 

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...