Wednesday, May 20, 2026

মেট্রোর কাজে অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

জোকা-বিবাদীবাগ মেট্রোরেল (Joka BBD Bag Metro) প্রকল্পের কাজে সবার আগে প্রাধান্য দিতে হবে পরিবেশ রক্ষার বিষয়টি। অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) সাফ জানাল বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। মেট্রোর নির্মাণকাজে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটির (CEC) অনুমতি ছাড়া কোনও গাছ কাটা যাবে না, এমনকি কোনও গাছ স্থানান্তরও করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (SC)।

গত জুন মাসে জোকা-বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পে গাছ কাটার বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মেট্রোরেল প্রকল্পে বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছে। বিশেষত কলকাতার ময়দান এলাকায় গাছ কাটার ফলে গোটা শহরের অপুরনীয় ক্ষতি হচ্ছে বলে দাবি করে দায়ের হয়েছিল মামলা। ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিল একটি বেসরকারি সংগঠন। সেই সময় হাই কোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলো কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানি হল আজ শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পরিবেশ রক্ষার বিষয়টি খতিয়ে দেখবে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটি বা সিইসি। তাই গাছ কাটা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই কমিটির অনুমতি বাধ্যতামূলক।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...