Friday, June 26, 2026

বৃহস্পতির সকালে ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ

Date:

Share post:

লক্ষ্মীবারের সকাল থেকেই মেঘলা আকাশে দুর্যোগের প্রহর গুনছে বাংলা। কোথাও ঝিরঝিরে বৃষ্টি কোথাও আবার দমকা হাওয়া। ‘ডানা’ (Dana) স্থলভাগের কাছাকাছি যত এগিয়ে আসছে ততই তার প্রভাব টের পাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। যদিও বড় কোনও দুর্যোগের খবর এখনও মেলেনি।

 

উত্তাল গঙ্গা, বন্ধ হয়েছে ফেরি সার্ভিস। ২৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে শিয়ালদহ শাখায় (Sealdah Division) এবং শুক্রবার সকালে হাওড়া শাখায় (Howrah Division) লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হতে চলেছে। বাতিল করা হয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। IMD জানিয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সুপার সাইক্লোন। আতঙ্কের প্রহর গুনছে বাংলা-ওড়িশা। এদিন সকাল থেকে হাওড়া,হুগলি,উত্তর ২৪ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইছে। ‘ডানা’র ল্যান্ডফলের সময় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও হাওয়ার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ৮০ কিলোমিটার। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমার আশঙ্কা থাকছে।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...