Saturday, May 30, 2026

সলমনকে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার ১

Date:

Share post:

সলমন খানকে হুমকি এবং ৫ কোটি টাকা চাওয়ার অভিযোগে নয়া মোড়। জামশেদপুরের থেকে গ্রেফতার সব্জি বিক্রেতা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ হুসেন শেখ মউসিন (২৪)। বাবা সিদ্দিকি খুনের পরে মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগে নতুন করে হুমকি দেওয়া হয় বলিউড অভিনেতাকে। অবশেষে জামশেদপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।

মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই একই নম্বর থেকেই গত মঙ্গলবার আবার একটি মেসেজ করে বলা হয়, ভুল করে হুমকি বার্তা পাঠানো হয়েছে। তদন্তের পরেই জানা যায় ওই নম্বর জামশেদপুরের। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শেখ হুসেন শেখ মউসিনের খোঁজ পান তদন্তকারীরা।

আরও পড়ুন- বৃহস্পতির সকালে ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ


Related articles

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...