Wednesday, May 13, 2026

হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ 

Date:

Share post:

হাওড়া শিবপুরে (Shibpur, Howrah) দলীয় অফিসের কাছেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল (TMC) কর্মী আবদুল কাদির ওরফে প্রেম। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। বুধবার রাত এগারোটা নাগাদ হাওড়া জিটি রোডের ধারে পার্টি অফিসের কাছে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তৃণমূল নেতা (TMC leader)। আচমকা বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত প্রেমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবরতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

 

বুধবার রাতের এই ঘটনায় বৃহস্পতিবারের সকালেও থমথমে এলাকা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আশঙ্কাজনক অবস্থায় প্রেমের চিকিৎসা চলছে। কে বা কারা তৃণমূল নেতার উপর গুলি চালালো, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীরা আক্রান্ত নেতার পূর্ব পরিচিত কিনা তার তদন্তে হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...