Wednesday, June 3, 2026

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে পুঁতল ‘প্রেমিক’! নৃশংস ঘটনা দিল্লিতে, ধৃত ২

Date:

Share post:

অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েছিলেন তরুণী। প্রেমিককে চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য! কিন্তু কিছুতেই বিয়েতে রাজি নন প্রেমিক। উল্টে গর্ভপাতের প্রস্তাব দেওয়া হয়। আর তাতে রাজি না হওয়ায় শেষমেশ প্রেমিকাকে খুন করে পুঁতে দিলেন প্রেমিক (Lover)। নৃশংস ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির (Delhi) নাংলোই এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত-সহ তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত এখনও পলাতক।

বছর ১৯-এর সোনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) খুব জনপ্রিয় ছিল। তাঁর ৬ হাজার ফলোয়ার। সোশ্যাল মিডিয়ায় নিজের ও প্রেমিকের বহু ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি। প্রেমিক সঞ্জু ওরফে সেলিমও সোশ্যাল মিডিয়ায় নিজের ও প্রেমিকার ছবি পোস্ট করতেন। সোনির পরিবার এই সম্পর্কের কথা জানলেও ছেলেটি কে সম্পর্কে কিছুই জানত না।

তরুণীর পরিবার তরফে অভিযোগ, ওই তরুণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সোনির। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সময় সোনি সাতমাসের অন্তঃসত্ত্বা (Preganant) ছিলেন। প্রেমিককে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু প্রেমিক কিছুতেই রাজি হচ্ছিলেন না। এই নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার ঝামেলাও হয়েছে। গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনি। পুলিশ সূত্রে খবর, সেলিম ও তাঁর দুই সহযোগী সোনিকে নিয়ে হরিয়ানার রোহতকে যায়। সেখানেই হত্যার পর দেহ পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই সেলিম ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার (Arrest) করেছে। অপর অভিযুক্তর খোঁজ চলছে।

আরও পড়ুন- নজরে নিরাপত্তা, হাওড়া কমিশনারেটের অধীনে আসছে দক্ষিণেশ্বর মন্দির: নির্দেশ মুখ্যমন্ত্রীর


 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...