Saturday, March 14, 2026

কিউইদের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ধাক্কা ভারতের

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই জমে উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেও, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য অনেকটাই কমে গেল রোহিত শর্মার দলের। যার ফলে ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারতীয় দলকে পরের ছ’টি টেস্টের পাঁচটিতেই জিততে হবে টিম ইন্ডিয়াকে।

এদিন কিউইদের কাছে হারতেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচ হারল ভারত। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিতেরা জয় পেয়েছেন ৮টি ম্যাচে। এবং ড্র হয়েছে একটি ম্যাচ। চারটি ম্যাচ হারায় এবং একটি ম্যাচ ড্র হওয়ায় ভারতের ঝুলিতে এসেছে ৯৮ পয়েন্ট। মন্থর বোলিংয়ের জন্যও ২ পয়েন্ট কাটা গিয়েছে রোহিত শর্মার দলের। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের ৬২.৮২ শতাংশ পেয়েছেন রোহিতেরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে জিতেছে আটটি। হেরেছে তিনটি ম্যাচ এবং ড্র করেছে একটি । তবে মন্থর বোলিংয়ের জন্য কামিন্সদের ১০ পয়েন্ট কাটা যাওয়ায় তাঁদের সংগ্রহ ৯০ পয়েন্ট। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০। তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। ন’টি টেস্ট খেলে পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা। তাদের কোনও পয়েন্ট কাটা যায়নি মন্থর বোলিংয়ের জন্য। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে ৬০ পয়েন্ট। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন- এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...