Wednesday, June 24, 2026

এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের। এদিন নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচেও হারল টিম ইন্ডিয়া। কিউইরা জিতল ১১৩ রানে। এই হারের ফলে কিউইদের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। ১২ বছর পর ঘরের মাঠে হারল তারা। অপরদিকে এই প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল কিউইরা।

এদিন পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচে এত রানে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজে ২-০ এগিয়ে গেল টম লাথামের দল। ব্যাটিং ব্যর্থতার কারণেই প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখল রোহিত শর্মার দল।

পুণেতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ২৫৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রান করে টিম ইন্ডিয়া। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৩ উইকেট রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন অশ্বিন। টিম ইন্ডিয়ার কাছে জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য রাখে কিউরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ব্যর্থ যায় যশস্বী জসওয়ালের ৭৭ রান। এছাড়া ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন। ৮ রান করেন রোহিত শর্মা। ২৩ রান করেন শুভমন গিল। ১৭ রান করেন বিরাট কোহলি। শূন্যরান করেন ঋষভ পন্থ। ২১ রান ওয়াশিংটন সুন্দর। কিউইদের হয়ে বল হাতে দাপট স্টানারের। একাই নেন ৬ উইকেট। অজাজ প্যাটেল নেন ২ উইকেট। ফিলিপস নেন ১ উইকেট।

আরও পড়ুন- শনিবার ক্লাসিকো, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনার-রিয়াল মাদ্রিদ

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...