Wednesday, June 24, 2026

মুখের কথায় গুরুত্ব দেননি JEE পরীক্ষার্থীর বাবা-মা, চরম সিদ্ধান্ত কিশোরীর

Date:

Share post:

কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন। সর্বভারতীয় জি (JEE) পরীক্ষার ফল বেরোনোর এক মাস পরেও সেই অবসাদ থেকে বেরোতে পারেননি। বারবার আত্মহত্যার কথাও বলেছিলেন বাড়িতে। কিন্তু বাড়ির বাবা-মা গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত মুখের কথাকে সত্যি করে বাড়ির আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির কিশোরী।

এর আগে কোটায় বারবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের (JEE aspirant) আত্মহত্যার ঘটনায় বারবার শোরগোল হয়েছে। একমাস আগেও কোটায় বিহারের এক জয়েন্ট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এবারের ঘটনা দিল্লির (Delhi) জামিয়া নগরীর। আত্মহত্যার আগে সুইসাইড নোটে (suicide note) জয়েন্ট পরীক্ষার কথাই লিখেছে কিশোরী। ব্যর্থতার কথাও লিখেছেন তিনি।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে জয়েন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই কিশোরী। একমাস আগে জয়েন্টের (JEE) ফল প্রকাশে আশানুরূপ ফল তিনি করতে পারেননি। সেই সময় থেকেই মানসিক অবসাদে ছিলেন বলে দাবি পরিবারের। আত্মহত্যার কথা বললেও তা যে সত্যি সত্যিই সে করতে পারেনি পরিবার। শেষ পর্যন্ত কিশোরীর মৃত্যুতে পরিবারের কোনও চাপ রয়েছে কি না তদন্তে পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...