Wednesday, April 8, 2026

সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, নভেম্বরেরই শুরু বিশেষ প্রশিক্ষণ!

Date:

Share post:

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে এবার নয়া কর্মসূচির পথে কলকাতা পুলিশ (Kolkata Police)। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা। সুপ্রিম কোর্টের গত শুনানিতেও এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এবার সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ২১ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার (Lalbazar)।

কলকাতা পুলিশ জানিয়েছে, প্রথম দফায় ১৬০ জন সিভিককে পুলিশ ট্রেনিং স্কুলে ৪ নভেম্বর থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য আগামী ২৮ অক্টোবরের (সোমবার) মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। প্রথম দফায় ১৬০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন। এরপর ধাপে ধাপে সকলকেই ট্রেনিং দেওয়া শুরু হবে বলে লালবাজার সূত্রে খবর মিলেছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...