Saturday, March 14, 2026

জনপ্রিয় হওয়ার নেশা! বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেফতার যুবকের তাজ্জব যুক্তি

Date:

Share post:

একের পর এক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে (Airline) বোমাতঙ্ক (Bomb Threats) ছড়ানোর ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছিল কেন্দ্রের প্রশাসন। ১৪ অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭৫টি বিমানে (Airline) বোমাতঙ্ক ছড়িয়েছে। সেই আবহে শনিবার বোমাতঙ্ক ছড়ানোর অপরাধে আরও এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উত্তম নগর (Uttam Nagar) এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। কেন এমন কাজ করলেন তিনি? এই প্রশ্নের উত্তরে শুভমেরর কথা শুনে তাজ্জব তদন্তকারীরা। অভিযুক্ত যুবক জানিয়েছেন, রাতারাতি জনপ্রিয় হতে নতুন খেলায় নামেন বেকার এই যুবক!

গত কয়েক সপ্তাহ ধরেই বিমানে বোমাতঙ্ক (Bomb Threats) ছড়িয়ে পড়ছিল। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে, যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক। এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে মুম্বই (Mumbai) পুলিশ ১৭ বছরের নাবালককে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক। আর দিল্লির এই যুবক চেয়েছিল ‘অ্যাটেনশন’! সম্প্রতি একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানো সম্পর্কে টিভিতে যে খবর দেখানো হচ্ছে, তা দেখেই অভিযুক্ত যুবক পরিকল্পনা করেছিলেন।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের (Delhi Indira Gandhi Airport) ডিসিপি (DSP) ঊষা রঙ্গানি সংবাদমাধ্যম জানিয়েছেন, “শুভম সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। মজার ছলেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। মূলত ‘প্র্যাঙ্ক’ হিসাবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম। অভিযুক্ত যুবক জানিয়েছেন, টিভি দেখেই প্রথম বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তিনি! তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারা তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।”

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...