Saturday, March 14, 2026

দুর্যোগে মানুষের পাশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, কোলাঘাটে বিজয়া সম্মিলনীতে মন্তব্য কুণালের

Date:

Share post:

বিরোধীরা যখন কুৎসা-অপপ্রচারে ব্যস্ত তখন মানুষের পাশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। দুর্যোগে হোক বা মানুষের প্রয়োজনে, তৃণমূল পাশে আছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ গেল, প্রকৃতি রুষ্ট হল, তখন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাই প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন। সেই কথা ফের মনে করিয়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা যে দল করি, সেই দল মানুষের পাশে থাকে।এ জন্যই তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে গর্ব হয়।

রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থকদের স্যালুট জানান। তার পরামর্শ, মানুষের কাছে আবার যেতে হবে। বিজয়া সম্মিলনীতে তিনি তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন। মানুষকে জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সবার উন্নয়নের কথা ভেবেছেন। যারা অন্য দলকে ভোট দিয়েছেন, তারাও উন্নয়নের সুবিধা পেয়েছেন। দ্বিতীয়ত, কেন্দ্রের বঞ্চনা নিয়ে সাধারণ মানুষকে বলবেন। ১০০ দিনের টাকা, আবাসের টাকা সব দিয়েছে রাজ্য। রাজ্যের থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়েও রাজ্যকে প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র। লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বলতে হবে কেন্দ্রীয় সরকার তাদের কর্তব্য করছে না। তৃতীয়ত, বিজেপি-সিপিএম-অতি বামেদের কুৎসার পাল্টা প্রচার চালাতে হবে।

এদিন কুণাল বলেন, ভুল হলে সংশোধন করে নিয়ে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই। সবে তিনবার মা-মাটি-মানুষের সরকার হয়েছে। চতুর্থবারও হবে। ২০২৬-এ আড়াইশোরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। চোখে চোখ রেখে লড়াই হবে, দিল্লির সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হবে, সিপিএমের কুৎসার বিরুদ্ধে লড়াই হবে, রাম-বাম জোটের বিরুদ্ধে লড়াই হবে। তিনি বলেন, এলাকায় যে সমস্যা ছিল, তার সমাধান করা গিয়েছে। আরও যা কাজ বাকি আছে, সেগুলো ধীরে ধীরে হবে। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারি রয়েছে। আজ ১৬৫টি বিজয়া সম্মিলনী হচ্ছে। জেলা-ব্লক মিলিয়ে গোটা রাজ্যে এদিন হচ্ছে ১২০০টিরও বেশি বিজয়া সম্মিলনী।








 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...