Wednesday, May 13, 2026

তুমি কার পক্ষে? শ্বশুরের প্রসঙ্গ তুলে কিঞ্জলকে চ্যালেঞ্জ WBJDA-এর

Date:

Share post:

WBJDA তৈরি হতেই হয়ত আত্মবিশ্বাস টলে গিয়েছে WBJDF-এর। কারণ, শনিবার West Bengal Junior Doctors’ Association আত্মপ্রকাশ করা পরেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিঞ্জল নন্দ (Kinjal Nanda) বলেন, মানুষের কাছে সময় এসেছে পক্ষ নেওয়ার। এই কথার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল WBJDA। একটি ভিডিও বার্তায় কিঞ্জলের শ্বশুর ডাঃ প্রসন্নকুমার ভট্টাচার্যের (Prasanna Kumar Bhattacharya) বিরুদ্ধে মহিলা রোগীকে হেনস্থার যে অভিযোগ ওঠে, সেই প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয় জুনিয়র ডাক্তারের আন্দোলনের সামনের সারিতে থাকা কিঞ্জল এখন কোন পক্ষে?শনিবার, WBJDA সম্পর্কে কিঞ্জল জানান, “মানুষের কাছে সময় এসেছে পক্ষ নেওয়ার। তাঁরা আসলে কাদের পক্ষে আছেন সেটা ভেবে দেখতে হবে। তাঁরা প্রতিবাদ, ন্যায়, বিচারের পক্ষে আছেন, নাকি থ্রেট কালচারের পক্ষ, সেটাই ভাবতে হবে।“ এই প্রসঙ্গে প্রসন্নকুমার ভট্টাচার্যের ঘটনার উদাহরণ তুলে তীব্র কটাক্ষ করা হয় কিঞ্জলকে।কী কাণ্ড ঘটিয়ে ছিলেন প্রসন্নকুমার ভট্টাচার্য?
২০১৪ সালের ১১ নভেম্বর প্রসন্ন ভট্টাচার্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন তাঁরই রোগিনী। গড়িয়াহাট থানায় IPC 354-এর অধীন রুবি পার্ক ইস্ট, কসবার বাসিন্দা ওই চিকিৎসকের বিরুদ্ধে তাঁর ভদ্রতার সুযোগ নিয়ে হেনস্থার অভিযোগ করেন ওই রোগিনী। পরের বছর অক্টোবর মাসের ৮ তারিখ ডাঃ ভট্টাচার্যের বিরুদ্ধে আলিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা দেওয়া হয়।

WBJDA পোস্ট করা ভিডিও-তে জানতে চাওয়া হয়েছে, কিঞ্জল কার পক্ষে- নিজের শ্বশুরের না কি ওই নির্যাতিতার? জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের মতে, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা সব রকম অপসংস্কৃতি, নারী নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু জুনিয়র ডক্টরস ফ্রন্টের অবস্থান কী? যেখানে তাদের সংগঠনের অন্যতম মুখ কিঞ্জলের শ্বশুর নিজেই নারী নিগ্রহে অভিযুক্ত, সেখানে তাদের দাবির বিশ্বাসযোগ্যতা কোথায়- প্রশ্ন তুলল WBJDA।







Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...