Saturday, June 20, 2026

ফরাসি রাষ্ট্রদূতের পকেট থেকে চোর তুলে নিল মোবাইল! দিল্লিতে গ্রেফতার ৪

Date:

Share post:

ভিড়ে ঠাঁসা দিল্লির চাঁদনি চক (Chandni Chowk) বাজারে বহু মানুষই চুরির শিকার হন। কখনও ব্য়াগ থেকে বা কখনও পকেট থেকে মোবাইল চুরি যাওয়া তো নৈমিত্তিক ব্যাপার। তবে এবার চাঁদনি চকে মোবাইল চুরির শিকার বিদেশি রাষ্ট্রদূত (Ambassador)! দীপাবলির বাজার করতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার শীর্ষ স্তরের নিরাপত্তায় থাকা বিদেশের আধিকারিক। যদিও দিল্লি পুলিশ (Delhi police) পরে মোবাইলটি উদ্ধার করে। গ্রেফতার করা হয় চারজনকে।

ভারতে নিয়োজিত ফরাসি (French) রাষ্ট্রদূত থিয়েরি মাথু (Thierry Mathou) ২০ অক্টোবর সস্ত্রীক দীপবলির বাজার করতে যান। চাঁদনি চক (Chandni Chowk) বাজারের জৈন মন্দিরের কাছে তাঁরা বাজার করার সময়ই মাথুর পকেট থেকে মোবাইলটি তুলে নেয় চোর। বিষয়টি বুঝতে পেরেই পুলিশে ই-অভিযোগ (e-complaint) দায়ের করেন মাথু। পুলিশ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে।

দিল্লি পুলিশ একটি আলাদা দল গঠন করে এই চুরির তদন্ত করে। ঘটনায় ২০ থেকে ২৫ বছর বয়সি চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকেই পরে উদ্ধার হয় ফরাসি রাষ্ট্রদূতের (French Ambassador) মোবাইল।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...