Tuesday, February 24, 2026

রঞ্জিতে ব্যাট হাতে দাপট বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়ার, জানালেন পরবর্তী লক্ষ্য

Date:

Share post:

বাবা বলিউডের সঙ্গে যুক্ত হলেও, ছেলের সিনেমার প্রতি প্রেম নেই। বরং তিনি বেঁচে নিয়েছেন ক্রিকেটের বাইশ গজকেই। আর সেখানে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি অগ্নিদেব চোপড়া। আর তাঁর বাবা হলেন বিধু বিনোদ চোপড়া। যিনি কিনা সফল পরিচালক। সেই বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়া গত মরশুমে রঞ্জিট্রফিতে যেমন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন, এই মরশুমেও দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে। আর এরই ফাঁকে নিজের লক্ষ্যর কথা জানিয়ে দিলেন।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি ম্যাচ খেলেছেন অগ্নি। ১৬টি ইনিংসের সাতটিতে করেছেন শতরান। অর্ধশতরান চারটি। গড় ৯১.১৩। অভিষেকের পর থেকে টানা চারটি ম্যাচে শতরানের নজির আর কারও নেই বলেই মনে করা হচ্ছে। জেট ছাপিয়ে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানেরও রেকর্ড। এক সাক্ষাৎকারে অগ্নি বলেন, “ব্র্যাডম্যানের সঙ্গে আমার তুলনা করাটাই সম্ভব নয়। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের এক জন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওঁর গড় ৯৯.৯৪। উনি যে পর্যায় খেলেছেন, আমি তো সেটা খেলিনি। তাই ওঁর সঙ্গে আমার তুলনাটা খুবই হাস্যকর লাগে আমার।”

সামনেই আইপিএলের মেগা নিলাম। গত বারের মতো অগ্নি এ বারেও নাম লিখিয়েছেন অগ্নি। নিজের যোগ্যতায় সেই লিগে সুযোগ পেতে চান তিনি। এই নিয়ে অগ্নি বললেন, “হয়তো আমি এখনও সেই পর্যায়ে খেলতে পারিনি, তাই আইপিএলে সুযোগ পাইনি। নিজের যোগ্যতায় সুযোগ পেতে চাই। আমার বাবা কখনও কাউকে ফোন করে বলবে না আমাকে দলে সুযোগ দেওয়ার জন্য। আমাকে ভাল খেলতে হবে, যাতে আমার বাবাকে ফোন করে লোকে বলে দলে নেওয়ার কথা। যদি বাবার কারণে কেউ আমাকে দলে নেয়, তা হলে প্রথম একাদশে সুযোগ পাব না। আমি এমন কোনও দলে থাকতে চাই না, যারা আমাকে নিয়ে বসিয়ে রাখবে।” আইপিএল-এ কোন দলে খেলতে চান অগ্নি? উত্তরে বিধু বিনোদ চোপড়ার ছেলে বলেন, “ দর্শক হিসাবে আমার প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স। যে হেতু আমি মুম্বইয়ের ছেলে তাই মুম্বইকেই সমর্থন করি। কিন্তু আইপিএলে সুযোগ পেলে যে দল নেবে তাদের হয়েই নিজের সেরাটা দেব।”

রঞ্জিতে মিজোরামের হয়ে খেলেন অগ্নি। এবারের রঞ্জিতে সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন অগ্নি। দ্বিতীয় ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন অগ্নি। তৃতীয় ম্যাচেও দ্বিশতরান করেন অগ্নি।

আরও পড়ুন- হায়দরাবাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় মোহনবাগান, জয় পেয়ে কী বললেন বাগান কোচ ?

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...