Tuesday, June 23, 2026

বারাকের ঘর নিয়ে বচসা! নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে ধর্না মহিলা SI-এর

Date:

Share post:

ওসির (Officer in Charge) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধর্না মহিলা এসআই(I.S)। নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা সাব ইনস্পেক্টর সোমা তরফদারের। তাঁর অভিযোগ, ছুটি কাটিয়ে এসে তিনি দেখেন বারাকে তাঁর ঘর দখল করা হয়েছে। তাঁর বেড-এর পাশে আরও কয়েকটি বেড রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নাদিয়াল থানার (Nadial Police Station) ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর সেই মহিলা এসআইকে ক্লোজ করা হলে তিনি নাদিয়াল থানার সামনে ধর্নায় বসে পড়েন। নাদিয়াল থানা সূত্রে খবর, নতুন কয়েকজন পুলিশকর্মী আসায় তাঁদের থাকার জন্য পর্যাপ্ত ঘর না থাকায় ওই মহিলা এসআই-এর ঘরেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। আর তার জেরেই এই ঘটনার সূত্রপাত। বারাকের বেড নিয়ে ওসির কোনও কথা শুনতে চাননি ওই SI। এরপর নির্দেশ অমান্য করার কারণে বুধবারই তাঁকে ক্লোজ করা হয়।

এবিষয়ে এসআই সোমার মন্তব্য, “নাদিয়াল থানায় (Nadial Police Station) দেড় বছর এসেছি। আমি নাদিয়াল থানার সমস্ত ভিতরের খবর জেনে যাচ্ছি বলে ওসি আমার সঙ্গে শত্রুতা করছেন। আমাকে নানারকম দোষ দিচ্ছেন। আমাকে মেইল করে বলছে, আপনার কাগজ এসেছে, আমাকে ক্লোজ করা হচ্ছে। আমি বলেছিলাম, ডিআরও ক্লোজড হব না।” গোটা বিষয়টি ইতিমধ্যেই এসআই হেড কোয়ার্টার, সিপিকে মেইল করে জানিয়েছেন বলে জানান ওই মহিলা। এমনকী মুখ্যমন্ত্রীকেও তিনি জানিয়েছেন। তিনি দাবি করেন, “আমাকে কী কারণে ক্লোজ করা হল, তা ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, এএসআই মনসুর আলম, কনস্টেবল খন্দকর আলমকে জবাব দিতে হবে।”







Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...