Saturday, June 20, 2026

অভিনব! কপালে চন্দন, মাথায় হেলমেট পরিয়ে চালকদের ভাইফোঁটায় ‘সাজা’ দিল পুলিশ

Date:

Share post:

শহরের রাস্তায় হঠাৎ শোনা গেল উলুধ্বনির সঙ্গে শঙ্খধ্বনি! হেলমেট বিহীন বাইক চালকদের হলো আটকানো। তারপরেই ললাটে চন্দন আর দূর্বা ঘাস দিয়ে তাঁদের কপালে চন্দন আর দূর্বাঘাস দিয়ে দীর্ঘায়ু কামনা করে পরিয়ে দেওয়া হল হেলমেট। খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ।

দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আসানসোল দুর্গাপুর জুড়েও হেলমেট বিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। মানুষের সচেতন করতে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই একটি অঙ্গ হিসাবে ভাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেট বিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সাব ট্রাফিক গার্ডের মহিলা কর্মীরা হেলমেট বিহীন বাইক চালকদের ললাটে চন্দন আর দূর্বা ঘাস দিয়ে সারা জীবন ভালো থাকার প্রার্থনা করে একটি করে হেলমেট পড়ানো হয়। তবে এই কর্মসূচির পর মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। নন্দলাল মন্ডল নামের এক বাইক চালক বলেন,”আমাদের অসচেতনতার জন্যই বারে বারে দুর্ঘটনার ঘটনা ঘটে। ভাই ফোঁটার সকালে হেলমেট পরিয়ে ভালো থাকার পরামর্শ দিলেন ট্রাফিকের আধিকারিকরা আর মহিলা কর্মীরা। আমি আজ থেকে হেলমেটকে সবসময়ই সঙ্গী করব।”

আরও পড়ুন- মাঝ আকাশে বিপত্তি! কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...