Saturday, March 14, 2026

ফের কানাডায় হিংসার শিকার ভারতীয়রা, নিন্দা বিদেশমন্ত্রকের

Date:

Share post:

ক্রমশ হিংসা ও ভয়ের পরিবেশ ভারতীয়দের জন্য বাড়ছে কানাডায় (Canada)। এবার দূতাবাসের ক্যাম্প চলাকালীন হামলা চালানো হয় ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের উপর। হামলার ঘটনা ‘অত্যন্ত আপত্তিজনক’ বলে দাবি করেছে ওটাওয়া প্রদেশের ভারতীয় দূতাবাস (Indian Embassy, Ottawa)। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এভাবে ভয়ের পরিবেশ তৈরি করে দূতাবাসের কাজ থামিয়ে রাখা যাবে না, বলে।

রবিবার ওটাওয়া দূতাবাস এবং ভ্যাঙ্কুবার ও টরোন্টোর কনসুলেট জেনারেলের তরফ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় ভারতীয়দের ও কানাডাবাসীদের লাইফ সার্টিফিকেট (life certificate) সংক্রান্ত কাজ হচ্ছিল সেখানে। টরোন্টোর কাছে ব্রাম্পটনে (Brampton) সেরকম একটি ক্যাম্প চলছিল হিন্দু সভা মন্দিরে। আচমকাই তার বাইরে হামলা চালায় একদল খালিস্তানপন্থী। পূর্ব পরিকল্পিত কর্মসূচিতে হামলার ঘটনায় যদিও প্রাথমিক ধাক্কা সামলে কর্মসূচি শেষ করেন দূতাবাসের কর্মীরা।

ঘটনার পরই নিন্দায় সরব হয় ওটাওয়ার ভারতীয় দূতাবাস। দুদেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই ধরনের ঘটনাকে হতাশাজনক (disappointing) বলে দাবি করা হয়। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র (spokesperson) রণধীর জয়সওয়াল প্রেস বিবৃতিতে দাবি জানান, কানাডার সরকার যেন ভারতীয়দের সব উপাসনার স্থানে নিরাপত্তার ব্যবস্থা করে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এভাবে ভয় দেখিয়ে, নাকাল করে বা হিংসার পরিবেশ তৈরি করে দূতাবাসের কোনও কাজ থামিয়ে রাখা যাবে না।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...