Friday, May 15, 2026

অলিম্পিক্সে অংশগ্রহণকারী ইমেন খেলিফের বিরুদ্ধে এল চাঞ্চল্যকর রিপোর্ট, রয়েছে অভ্যন্তরীণ অন্ডকোষ : সূত্র

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে তাঁকে ঘিরে হয়েছে অনেক হইচই। গোটা প্যারিস অলিম্পিক্স ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফ। মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে এলো আরও একটা চাঞ্চল্যকর রিপোর্ট। যে রিপোর্টের তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে জেল।

 

সূত্রের খবর, সেই বিস্ফোরক রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। জানা যাচ্ছে, প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে।

আলজেরিয়ান এই এথলিট প্ৰথম থেকেই মহিলাদের বিভাগে অংশগ্রহণের জন্য শিরোনামে। প্যারিস অলিম্পিক্সে এই বিতর্ক শতগুন বেড়ে যায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় বিতর্কে কান দেননি ইমেন। তিনি বলে দিয়েছিলেন, “আমি মেয়ে হিসাবে জন্মেছি। মেয়ে হিসাবে বেঁচে রয়েছি। মেয়ে হিসাবেই খেলায় কোয়ালিফাই করব।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাট স্পোর্টস

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...