Wednesday, June 24, 2026

বেআইনি খনি মামলায় হুমকি! কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর নামে এফআইআর

Date:

Share post:

তদন্তে বাধা দিয়ে হুমকি পুলিশ আধিকারিককে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) দায়ের হল কেন্দ্রীয় বৃহৎ শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) বিরুদ্ধে। সেই সঙ্গে তাঁর ছেলে ও জেডিএস-এর (JDS) এক বিধায়কের বিরুদ্ধেও দায়ের হল এফআইআর।

কর্ণাটকের লোকাযুক্তর স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের (SIT) প্রধান তথা এডিজিপি (ADGP) এম চন্দ্রশেখর (M Chandrashekhar) একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ৫৫০ একর জমি বেআইনিভাবে খনন কাজের (mining) জন্য বিতরণ করেন। বেল্লারি (Bellari) জেলার এই জমিতে খননকাজের বরাত পায় শ্রী সাই ভেঙ্কটেশ্বরা মিনারেলস। এই মামলার তদন্ত চালাচ্ছিলেন এডিজিপি চন্দ্রশেখর। সেই মামলা বন্ধ করার চেষ্টা করেন কুমারস্বামী।

এর পাশাপাশি পুলিশ আধিকারিক চন্দ্রশেখরের আরও দাবি, আইনি পথে পদক্ষেপ নিতে গেলে পুলিশের বিরুদ্ধেই ভুয়ো অভিযোগ দায়ের করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি তাঁর পরিবারকে নিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কুমারস্বামীর (H D Kumaraswamy) বিরুদ্ধে। কেন্দ্রীয় বৃহৎ ও ইস্পাত শিল্পমন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে নিখিল কুমারস্বামী ও বিধায়ক সুরেশ বাবুর নামেও দায়ের হয় এফআইআর।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...