Friday, June 26, 2026

স্বপ্নপূরণ ভারতীয় তারকা ক্রিকেটার হল রিঙ্কু সিং-এর, কিনলেন বাড়ি

Date:

Share post:

অবশেষে স্বপ্নপূরণ হল ভারতীয় তারকা ক্রিকেটার রিঙ্কু সিং-এর। কিনলেন স্বপ্নের বাড়ি। সদ্য রিটেশন ছিল আইপিএল-এর। সেখানে দেখা গিয়েছে সব থেকে বেশি দাম দিয়ে রিঙ্কুকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ কোটি টাকা রিঙ্কুকে দিচ্ছে কলকাতা। আর এরপরই সামনে এল রিঙ্কুর স্বপ্নের বাড়ি কেনার কথা।

জানা যাচ্ছে, আলীগড়ে নিজের শহরের ওজোন সিটির গোল্ডেন এস্টেটে ৩৮ নম্বর বাড়িটি কিনেছেন কেকেআর তারকা। । ৫০০ স্কয়ার ইয়ার্ডের এই বিলাসবহুল বাংলোর দাম কোটি টাকার বেশি, যা আলীগড়ের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে পরিচিত। সূত্রের খবর, গত বুধবার বাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর, রিঙ্কুর জন্য একটি হাউসওয়ার্মিং ফাংশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রিঙ্কু তাঁর বাবা খানচাঁদ ও মা বিনা দেবীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন ওজোন সিটির চেয়ারম্যান প্রবীণ মংলার।

আইপিএল ২০২৩ মরশুমে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে দলকে জিতিয়ে লাইমলাইটে আসেন রিঙ্কু। জায়গা করেনেন ভারতীয় দলেও।

আরও পড়ুন- ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে চিঠি আইওএ’র

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...