Monday, May 11, 2026

জোকা ইএসআই হাসপাতালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ‌ তদন্তে পুলিশ

Date:

Share post:

জোকায় ইএসআই হাসপাতালের চারতলা বিল্ডিংয়ের কাছ থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ছে। চারতলা বিল্ডিংয়ের পাশে পড়েছিলেন ওই যুবক। মুখের একদিক থ্যাঁতলানো ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এটি খুন না আত্মহত্যা?‌ তার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রৌনক ভট্ট (‌২৯)‌। ওই যুবক মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। সারাদিন বাড়ি না ফেরায় ওই যুবকের পরিবারের সদস্যরা তার নিখোঁজ থাকার খবর জানিয়ে মঙ্গলবার রাতে বেহালা থানায় ডায়েরি করেন। রৌনকের বাড়ি বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডে।

সাথানীয়রা জানিয়েছেন,পড়াশোনায় মেধাবী হলেও চাকরি না পাওয়ায় অবসাদে ভুগছিলেন ওই যুবক। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন তিনি। ওই যুবক অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু চাকরি জোগাড় করতে পারেননি। তার জেরেই ইএসআই হাসপাতালের পিছনের দিকের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে কেন মুখ থেঁতলে গেল, তাও খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। রৌণকের মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সামনে আসবে। এছাড়া বেহালা থানা এলাকায় পুলিশ গিয়ে ওই যুবকের পরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। ইএসআই হাসপাতাল চত্বরের লোকজনকে এবং হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রৌনককে শেষ কখন এবং কোথায় দেখা গিয়েছিল তা জানতে সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। ইএসআই হাসপাতাল থেকে রৌণক নিজে ঝাঁপ দিয়েছিলেন নাকি পিছন থেকে কেউ ধাক্কা মেরেছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...