Thursday, May 14, 2026

কাশ্মীর বিধানসভায় পাশ বিশেষ তকমার প্রস্তাব, বিজেপির প্রতিবাদ, চুপ কংগ্রেস!

Date:

Share post:

ফিরিয়ে আনতে হবে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ তকমার স্বীকৃতি। জম্মু ও কাশ্মীর বিধানসভায় বুধবার পাশ হল ৩৭০ ধারা (Article 370) ফিরিয়ে আনার প্রস্তাব। এবার কেন্দ্রের সরকারের কাছে এই প্রস্তাব রাখবে ওমর আবদুল্লা (Omar Abdullah) সরকার।

প্রত্যাশিতভাবে বিধানসভায় প্রস্তাব পেশ হতেই প্রতিবাদ জানায় বিজেপি। ফলে বিধানসভায় গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে চাঞ্চল্যকরভাবে কংগ্রেস (Congress) এই প্রস্তাব নিয়ে নীরবতা পালন করে।

বুধবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ন্যাশনাল কনফারেন্সের (NC) বিধায়ক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এই প্রস্তাবটি উত্থাপন করেন। বিজেপি বিধায়কদের প্রস্তাবের বিরোধিতায় সদনে হট্টগোল শুরু করে। জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান তারিক কারারা এবং নেতা পীরজাদা মোহাম্মদ সাঈদ নীরব ছিলেন। বিজেপি সদস্যরা প্রস্তাবের উপর আলোচনা করতে না দেওয়ায় স্পিকার আব্দুল রহিম রাথার সতর্ক করে দেন। এরপর প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়। বিজেপি সদস্যরা স্পিকারের আসনের সামনে গিয়ে বিক্ষোভ দেখলে তিনি অধিবেশন মুলতবি (adjourned) ঘোষণা করেন।

এই প্রস্তাবে দাবি করা হয়েছে, “ভারত সরকারকে এই বিধানগুলি পুনরুদ্ধারের জন্য সাংবিধানিক প্রক্রিয়া” তৈরি করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের (Union Territory) “নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনা” করতে হবে। বলা হয়েছে, “পুনরুদ্ধারের জন্য যে কোনও প্রক্রিয়া অবশ্যই জাতীয় ঐক্য এবং জম্মু ও কাশ্মীরের জনগণের বৈধ আকাঙ্ক্ষা উভয়কেই রক্ষা করবে।”

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...