Wednesday, June 24, 2026

৩৭০ ঘিরে কাশ্মীর বিধানসভায় তুলকালাম, শাসক-বিরোধী হাঙ্গামায় মুলতুবি অধিবেশন!

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ৩৭০ ধারা বিলোপ নিয়ে তুলকালাম বিধানসভা অধিবেশন। বিক্ষোভ থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। ওয়েলে নেমে গন্ডগোল শুরুর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এদিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।

বৃহস্পতিবার কাশ্মীর বিধানসভায় (Kashmir Assembly) ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এই ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে হাজির হন বারামুলার সাংসদ তথা আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ। সেখানে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা (Sunil Sharma) ওই ব্যানারে প্রবল আপত্তি জানালেও খুরশিদ তা সরাতে রাজি হননি। শেষমেশ দুই শিবিরের বিবাদ শুরু হয়ে যায়। বিধানসভায় ঢুকতে হয় নিরাপত্তারক্ষীদের। বুধবারই বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে কাশ্মীর বিধানসভায়। সেখানে বিজেপির আপত্তি ধোপে টেকেনি। এরপর বৃহস্পতিবার মুলতুবি হয়ে গেল অধিবেশন।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...