Saturday, March 14, 2026

বীরভূমে দলনেত্রীর তৈরি কোর কমিটির পক্ষেই সওয়াল অভিষেকের

Date:

Share post:

জন্মদিনে একেবারে অন্য মেজাজে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বৃহস্পতিবার, বেলা গড়াতেই কালীঘাটে তাঁর বাড়ির সামনে উপচে পড়ে ভিড়। কর্মী-সমর্থকদের আবদার মিটিয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতা করেন অভিষেক। সেখানেই বীরভূমে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি কোর কমিটির পক্ষেই সওয়াল করেন অভিষেক।

জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বীরভূমের সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। দুর্গাপুজোর আগে জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত। এই পরিস্থিতি কোর কমিটি কি থাকবে? এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জানান, স্পষ্ট বক্তব্য, নেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটিই থাকা উচিত। তাঁর কথায়, ২০১৯-এর তুলনায় ২০২৪-এ এই জেলায় তৃণমূলের ফল বেশ ভালো হয়েছে। সুতরাং কোর কমিটিই থাকা উচিত।

একই সঙ্গে রাজ্যের আসন্ন উপনির্বাচন নিয়ে অভিষেকের মত, সব ক’টি আসনই তৃণমূলের জেতা উচিত। তবে কোথাও কোনও সমস্যা মনে হলে দলের তরফে জোর দেওয়া হবে। আরজি কর-ইস্যু ও তার পরবর্তী গতিপ্রকৃতি নিয়েও এদিন মতামত জানান অভিষেক।







spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...