Thursday, June 25, 2026

শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা

Date:

Share post:

ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা। শুক্রবার, পৌনে ১টা নাগাদ কবি সুভাষগামী মেট্রো শোভাবাজার স্টেশনে (Sovabazar Station) ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনের বেশ কিছু স্টেশনে (Sovabazar Station) ট্রেন চলাচলা বন্ধ রাখা হয়েছে। ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় প্রবল ভোগান্তি যাত্রীদের।

১২.‌৩৬ মিনিটে দমদম থেকে ছেড়ে ১২.‌৪৫ মিনিট নাগাদ শোভাবাজারে পৌঁছয় মেট্রো। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। এরপরই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন–দুই লাইনেই আংশিকভাবে পরিষেবা বন্ধ হয়ে যায়। শুরু হয় উদ্ধার কাজ। বছর তিরিশের যুবকের মৃত্যু হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। দুপুর ১টা ২৭ মিনিটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।






Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...