Friday, June 26, 2026

সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে! জানালেন শিক্ষাসচিব

Date:

Share post:

সোমবারের মধ্যেই ৮৫ জন পড়ুয়ার একাউন্টে ঢুকবে ট্যাবের টাকা। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন শিক্ষা সচিব বিনোদ কুমার। ইতিমধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে রাজ্য সরকার রিপোর্ট তলব করেছে। কলকাতা পুলিশের কাছ থেকে এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

শনিবার শিক্ষা সচিব বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। আগামী সোমবারের মধ্যে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর পেছনে যদি কেউ যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি সিস্টেমে কোনও সমস্যা থাকে তা হলে সিস্টেম বদলানো হবে। যাতে দ্বিতীয় বার এই সমস্যা না হয়। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পরিদর্শকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে স্কুল শিক্ষা দফতর। বিভিন্ন কারণে যাদের একাউন্টে টাকা এখন‌ও পৌঁছয়নি তাদের তথ্যও সংগ্রহ করেছে সরকার।

আরও পড়ুন- রাউন্ড টেবিল ইন্ডিয়ার তত্বাবধানে তাজ বেঙ্গলে জমজমাট আরটিআই টক

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...