Friday, May 1, 2026

মিলে গেল পূর্বাভাস, জেলায় জেলায় পারদ পতনে শীতের আমেজ শুরু 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের (Winter in South Bengal) আমেজ। জেলায় জেলায় পারদ পতনের খবর মিলেছে। মঙ্গলবার পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, কলকাতায় কুড়ির নিচে পারদ নামার সম্ভাবনা চলতি সপ্তাহেই।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে বৃহস্পতিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করছে, যার ফলে উত্তর-পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার সৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে। আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। IMD জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান করছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এর প্রভাব পড়বে।পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশে শুক্রবার পর্যন্ত কুয়াশার দাপট চলবে।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...