Thursday, June 11, 2026

অস্ট্রেলিয়া সিরিজের আগে ওয়ার্মআপ ম্যাচ খেলবে রোহিত শর্মারা

Date:

Share post:

পাঁচ টেস্টের অস্ট্রেলিয়া সিরিজের আগে ঠিকঠাক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মার টিম। আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। শুরুতে কিন্তু ভারত ওয়ার্মআপ ম্যাচ খেলার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না।তাদের যুক্তি ছিল, লম্বা সফরের আগে চোট বাড়তে পারে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা উঠে গিয়েছে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও চলছে কাটাছেঁড়া। এই পরিস্থিতিতে ছন্দ ফিরে পেতে ওয়ার্মআপ ম্যাচেরই দরকার, তা কোচ গৌতম গম্ভীর ভালই বুঝতে পারছেন।

পার্থে সিরিজ শুরুর আগে ওয়াকায় বৃহস্পতিবার থেকে তিনদিন প্রস্তুতি সিরিজ খেলবে ভারত। আন্তঃদলীয় ম্যাচের জন্য সবাইকে দেখে নেওয়ার সুযোগও থাকবে। সবচেয়ে বড় কথা হল, প্রথম টেস্টে যদি রোহিত না খেলেন, যশস্বী জয়সওয়ালের সঙ্গী ওপেনার বাছতে হবে। অভিমন্যু ঈশ্বরণ, লোকেশ রাহুলের মধ্যে কাকে বাছা হবে, তাও ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়ায় পৌঁছে ভারতীয় টিম ইতিমধ্যেই নেমে পড়েছে নেট প্র্যাক্টিসে।

টিমের একঝাঁক সিনিয়র আর কতদিন খেলবেন, এই সিরিজ থেকেই বোঝা যাবে। পাশাপাশি টিমের তরুণরা দলের দায়িত্ব নেওয়ার মতো তৈরি কিনা, সে পরীক্ষাও হবে। এতেই শেষ নয়, এই সিরিজই বলে দেবে, লাল ও সাদা বলের জন্য ভারতীয় দলের নতুন দুই কোচ দরকার কিনা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...