Wednesday, June 24, 2026

বিহারে বাড়ির আন্ডারগ্রাউন্ডে বেআইনি অস্ত্র ভান্ডার! কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার ২

Date:

Share post:

শিয়ালদহে অস্ত্র উদ্ধারের পর থেকেই বিহার যোগের সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার হাতেনাতে প্রমাণ মিলল। ভিন রাজ্যে (বিহারের মুঙ্গের এলাকার তারাপুরে) মাটির তলার চেম্বারে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার (Arms Factory in Bihar) হদিস পেল কলকাতা পুলিশের (KP) স্পেশাল টাস্ক ফোর্স (STF)। স্থানীয় পুলিশের সঙ্গে মিলে বুধবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বিহারের এসটিএফ এবং স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার রাতে বিহারের তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখানে একটি বাড়ির আন্ডারগ্রাউন্ডে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। বন্দুক-পিস্তলের নানা যন্ত্রাংশও উদ্ধারের পাশাপাশি একাধিক অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তাঁর শ্যালক মহম্মদ নাসিমকে গ্রেফতার করা হয়েছে। এই বিরাট চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬টি পিস্তলের বাট এবং ১টি লেদ মেশিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...