Tuesday, June 23, 2026

দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে কানহাইয়া কুমার

Date:

Share post:

মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। আর সেখানে তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।অভিযোগ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী অমৃতা ফড়ণবিসকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের। এরই পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহকেও নিশানা করেছেন তিনি।বুধবার মহারাষ্ট্রের এক সভায় কানহাইয়া বলেন, বিজেপি মহারাষ্ট্রের নির্বাচনকে ধর্মযুদ্ধ বলছে। এটা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আমি আপনি ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করব, আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ঘরে বসে রিল বানাবে সেটা হতে পারে না। তিনি আরও বলেন, বিজেপি নেতারা আপনাদের ধর্ম বাঁচানো নিয়ে বড় বড় কথা বলবেন, তাদের বলুন নিজেদের ছেলে-মেয়েদের এই লড়াইয়ে নামাক।

জয় শাহকে নিশানা করে কানহাইয়া কুমার বলেন, অমিত শাহর ছেলে বিসিসিআইতে বসে ভারতীয় দল বানাচ্ছেন। আর আমাদের বলা হচ্ছে ড্রিম ইলেভেনে টিম বানাতে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা যুবসমাজকে আসলে জুয়াড়ি বানানো হচ্ছে।তার প্রশ্ন, সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়াই করবে, আর নেতার ছেলে বিদেশে পড়বে। সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়বে আর উপমুখ্যমন্ত্রীর স্ত্রী ঘরে বসে রিল বানাবেন, এটা কীভাবে সম্ভব? উপমুখ্যমন্ত্রীর স্ত্রী রিল বানাচ্ছেন আর মানুষকে ধর্মযুদ্ধের জন্য দায়ী করা হচ্ছে, এটা কীভাবে সম্ভব? বিজেপির বক্তব্য, কংগ্রেস যে মহিলাদের সম্মান করতে জানে না, কানহাইয়ার মন্তব্যে তা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত, অমৃতা ফড়ণবিস নিজে নামী গায়িকা, সেই সঙ্গে ব্যাঙ্ক কর্তা।সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে।রাজনৈতিক মহলের বক্তব্য, তার ব্যক্তিগত জীবন নিয়ে কানহাইয়ার মন্তব্য করাটা ঠিক হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...