Friday, May 15, 2026

দিল্লিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা! আহত বিশিষ্ট চিকিৎসক ডঃ রাজা ধর

Date:

Share post:

দিল্লিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আহত বিশিষ্ট পালমোনোলজিস্ট ডঃ রাজা ধর। ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক তিনি। বর্তমানে ফর্টিস, নয়ডা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজ শনিবার তাঁর অস্ত্রোপচার হচ্ছে মেরুদণ্ডে।

জানা গিয়েছে, দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এই বিশিষ্ট চিকিৎসক। গাড়ি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালাতে চালাতে। সেই সময় গাড়িটি হাইওয়েতে একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন তিনি। মেরুদণ্ড এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। তবে মস্তিষ্কে কোনও আঘাত নেই বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, প্রথমেই তাঁকে মথুরার এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর অস্ত্রোপচার হচ্ছে।

আরও পড়ুন- ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...