Sunday, May 10, 2026

আমি সবসময় খারাপ সন্তান ছিলাম, থাকব! হঠাৎ করে সমাজমাধ্যমে কেন হাহাকার অরিজিতের

Date:

Share post:

সঙ্গীতজগতের এক নক্ষত্রের নাম অরিজিৎ সিং (Arijit Singh)। সমাজমাধ্যমে যা পোস্ট করেন নিমেষেই ভাইরাল হয়। অনেক বিষয় নিয়েই পোস্ট করেন তিনি। তবে, সম্প্রতি তাঁর পোস্ট ঘিরে প্রবল শোরগোল। অরিজিতের এক্স হ্যান্ডেলে দুটি প্রোফাইল রয়েছে। ভেরিফায়েড প্রোফাইল ছাড়াও একটি প্রাইভেট প্রোফাইল রয়েছে যার নাম @atmojoarjolojo(who am i)। প্রাইভেট প্রোফাইলটি থেকে অরিজিৎ লেখেন, “আমি সবসময়ই খারাপ সন্তান ছিলাম এবং থাকব। আমার মাকে আমি কখনোই সুখ দিতে পারিনি। আমি তাঁকে ভালোবাসতাম এবং সবসময়ই ভালোবাসবো। কিন্তু নিজের ভুল থেকে আর শিক্ষা নিতে পারলাম না কারণ মা আর নেই।“ এই লেখার পরেই অরিজিৎপ্রেমীরা শিল্পীর এই লেখার কারণ খুঁজতে শুরু করেন।

ওই পোস্টের ঠিক পরেই আবার একটি পোস্ট করেন অরিজিৎ (Arijit Singh)। যার শেষ দুটি লাইনে তিনি লিখছেন, “আমি সবসময় একটা রাক্ষস ছিলাম যে নিজের মাকে কষ্ট দিয়েছে।“ আসল ঘটনা হচ্ছে, মায়ের আদরের ছেলে অরিজিৎ মায়ের মৃত্যুকে মেনে নিতে পারেননি। ২০২১ সালে কোভিডকালে অদিতি সিং করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোগমন করেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন তাঁকে একমো সাপোর্টে রাখা হয়। বিষাদের জেরে সেই ঘটনা নিয়েই নিজেকে দুষছেন শিল্পী। জানা যায় অদিতি ছেলে অরিজিৎকে ছেলেবেলা থেকেই কোন কিছুতে বাঁধা দিতেন না। অরিজিতের প্রথম সঙ্গীত গুরুও তিনিই।

আরও পড়ুন- মোরবিতে মৃতের স্তূপ জমানো শিল্পপতিকে সংবর্ধনা! গুজরাটে মাপা হল মোদকের ওজনে

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...