Thursday, April 23, 2026

দিল্লি চলো! ফের ডিসেম্বরের শুরুতেই রাজধানী যাওয়ার ডাক কৃষকদের

Date:

Share post:

কৃষকদের দুটি সংগঠনের (farmers organisation) ডাকে ফের দিল্লির দরবারে ধর্না, অবস্থানে বসার ঘোষণা কৃষক নেতাদের। ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসে থাকা কৃষকদের দিকে ফিরেও তাকায়নি কেন্দ্রের বিজেপি সরকার। এবার ফের শাসকের কানে কথা ঢোকানোর জন্য দিল্লি চলো আওয়াজ তুললেন কৃষকরা। যদিও তার আগে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তাঁরা।

দেশের উত্তর-পূর্বে মনিপুর জ্বলছে। মোদির নিজের রাজ্যে ব়্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার। রাজধানী ঢেকেছে দূষণের ধোঁয়াশায়। অথচ প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত। সেই কেন্দ্রের সরকার দেশের কৃষকদের অবহেলা করবে সেটাই যেন দস্তুর। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে দিল্লির শম্ভু (Shambhu) ও কনৌরি (Kanauri) সীমান্তে অবস্থানে রয়েছেন কৃষকরা। কিন্তু কেন্দ্রের তরফে নীরবতা এমন যেন তাঁরা জানেন না কৃষক অবস্থানের কথা। এবার কেন্দ্রের কানে কথা পৌঁছে দিতে কৃষকরাই পৌঁছে যাবেন রাজধানীতে।

দুই কৃষক সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয় ফসলের এমএসপি (MSP), কৃষকদের ঋণমকুব সহ একাধিক পুরোনো দাবি নিয়েই তাঁরা লড়াই চালাবেন। কৃষক নেতা সর্দার জগজিৎ সিং দাল্লেওয়াল অনির্দিষ্টকালের জন্য অনশন (indefinite hunger strike) শুরু করবেন ২৬ নভেম্বর থেকে। দাল্লেওয়াল ইতিমধ্যেই ক্যান্সার আক্রান্ত। তবু ফেব্রুয়ারি থেকে কানৌরি সীমান্তে অবস্থান চলার দরুণ যে ৩০ কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের কথা ভেবেই তিনি অনশনে বসবেন। দশদিনের মধ্যে কেন্দ্রের সরকার কথা না শুনলে তাঁরা রওনা দেবেন দিল্লির পথে (March o Delhi)।

এবারের দিল্লি অভিযানে শম্ভু সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করবেন তাঁরা। দিল্লির রামলীলা ময়দান (Ramlila Maidan) বা যন্তর মন্তর (Jantar Mantar), যে কোনও জায়গায় বিক্ষোভ দেখানোর অনুমতি চেয়েছেন কৃষকরা। তবে এবারে তাঁরা কেন্দ্রের স্বৈরাচারি সরকারকে চ্যালেঞ্জ করে পায়ে হেঁটে দিল্লি যাবেন বলে জানান।

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...