Monday, June 22, 2026

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ? হতে পারে আপনার মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ

Date:

Share post:

ভার্চুয়াল নিমন্ত্রণেই এখন অভ্যস্ত হয়ে পড়ছেন নেটিজেনরা। অন্নপ্রাশন থেকে অন্তেষ্টি – সব নিমন্ত্রণ দূর দূরান্তের অতিথিদের এখন হোয়াটসঅ্যাপে (Whatsapp) দিয়েই আতিথেয়তার প্রথম ধাপ পূরণ করা হয়। তবে হোয়াটসঅ্যাপে আসা বিয়ের নিমন্ত্রণ পত্র (wedding invitation) হতে পারে আপনার তথ্য চুরির হাতিয়ার। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এভাবেই তথ্য চুরি করে বিপদে ফেলার ঘটনায় নেটিজেনদের সতর্ক করা শুরু করল পুলিশ।

সম্প্রতি বিভিন্ন ধরনের প্রতারণা চক্রের জেরে জেরবার একাধিক রাজ্য। এমনকি কেন্দ্র সরকারের প্রকল্পের টাকাও চুরি করতে শুরু করেছে প্রতারকরা। সাইবার ক্রাইমের নতুন উপাদান বিয়ের ভার্চুয়াল নিমন্ত্রণ পত্র (virtual invitation card)। বিয়ের মরশুম শুরু হতেই তাই নেটিজেনদের সতর্ক করছে পুলিশ।

পুলিশের সাইবার বিশেষজ্ঞদের দাবি, বিয়ের নিমন্ত্রণ পত্রটি ডাউনলোড (download) করলে ফোনে নামবে কিছু মালওয়ার। এই মালওয়ার (Malware) মারফৎই ফোনে যুক্ত হয়ে যাবে এপিকে (APK) সফটওয়্যার। আর তার মাধ্যমেই চুরি হয়ে যাবে ফোনের তথ্য। বাস্তবে এপিকে ফাইলই (APK file) থাকছে বিয়ের নিমন্ত্রণ পত্রের (wedding invitation) ছদ্মবেশে। ফোন থেকে নেটিজেনদের তথ্য হাতিয়ে হুমকি দিয়ে তাঁদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, দাবি পুলিশের।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...