Thursday, May 14, 2026

রোহিতের প্রথম টেস্টে না খেলা নিয়ে মুখ খুললেন অজি এই ক্রিকেটার

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। পারথে প্রথম টেস্ট। প্রথম টেস্টে খেলছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা। স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন ভারত অধিনায়ক। এরপর এই নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর। রোহিতের প্রথম টেস্ট না খেলা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর , সৌরভ গোঙ্গোপাধ্যায়। রোহিতের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি তারা। তবে এই ক্ষেত্রে রোহিতের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। রোহিতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি।

রোহিতের এই সিদ্ধান্ত নিয়ে হেড বলেন, “ আমি রোহিতের সিদ্ধান্তকে সমর্থন করি। এমন পরিস্থিতিতে পড়লে আমিও একই সিদ্ধান্ত নিতাম। ক্রিকেটারদের অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা অনেক কিছু পাই, আবার জীবনের অনেক মুহূর্তের সাক্ষী থাকতে পারি না। রোহিতের জায়গায় থাকলে আমি একই সিদ্ধান্ত নিতাম। এমন মুহূর্তের সাক্ষী থাকতে চাইতাম। আশা করব এই সিরিজে রোহিত তাড়াতাড়ি ফিরবে।“

রোহিতের প্রথম টেস্ট না খেলা নিয়ে গাভাস্কর বলেছিলেন, “ অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তাহলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্যই বুমরাহকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।“ ওপর দিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গোঙ্গোপাধ্যায় বলেছিলেন, “আমি আশা করছি রোহিত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যাবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। ওর পুত্র হয়েছে। এ বার ও যেতে পারে। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে পারথে খেলতাম।“

আরও পড়ুন- গাভাস্করের পালটা দিলেন পন্থ, জানালেন টাকার জন্য ছাড়েননি দিল্লি


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...