Sunday, June 21, 2026

‘সৌরভের সঙ্গে পন্টিং-এর সম্পর্ক ভালো ছিল না’, ছিল মতপার্থক্য, জানালেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি রিকি পন্টিং-এর সম্পর্ক ভালো ছিল না। এমনটাই জানালেন মহম্মদ কাইফ। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, পন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না। ফলে তাঁদের মতপার্থক্য হত। দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন পন্টিং। ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পন্টিংকে। ২০১৮ সালে দিল্লির কোচ হিসাবে যোগ দিয়েছিলেন পন্টিং।

এই নিয়ে কাইফ বলেন, “সৌরভ চেয়েছিল ভারতীয়দের দিয়ে মূল দলটা তৈরি করতে। সেই কারণে ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শিখর ধাওয়ানকে নিতে চেয়েছিল। পন্টিং রাজি হয়নি। কোচের মনে হয়েছিল, ধাওয়ানের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। তখন ভারতীয় দল থেকেও বাদ পড়েছে ও। সেই সময় বোঝানো হয় যে, ধাওয়ান এক মরশুমে ৫০০ রান করার ক্ষমতা রাখে।“

যদিও পন্টিং না চাইলেও ২০১৯ সালে ধাওয়ান দিল্লি দলে যোগ দেন। তিনি ৫২১ রান করেন। পরের মরশুমে ধাওয়ান ৬১৮ রান করেন। ২০২১ সালে ধাওয়ান ৫৮৭ রান করেন।

আরও পড়ুন- বন্ধু নাদালের শেষ ম্যাচ, আবেগঘন বার্তা ফেডেরার


Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...