Saturday, June 27, 2026

বারাসত স্টেশন লাগোয়া রেলগেটের কাছে আগুন! ভস্মীভূত একাধিক দোকান

Date:

Share post:

সাত সকালে বারাসত স্টেশন (Barasat Station) সংলগ্ন চত্বরে অগ্নিকাণ্ড। ১২ নম্বর রেলগেটের কাছে হরিতলায় পরপর আটটি দোকানে আগুন লেগে যায় বলে খবর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সাময়িকভাবে শিয়ালদহ – হাসনাবাদ (Sealdah Hasnabad Route) শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দমকলের তিনটি ইঞ্জিন প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। রেল পরিষেবা আপাতত স্বাভাবিক হয়েছে বলে খবর মিলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে হঠাৎ করেই স্টেশন সংলগ্ন দোকানগুলি থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত সেখানে পৌঁছন ব্যবসাদাররা। প্রাথমিকভাবে তাঁরাই দোকান থেকে জিনিসপত্র বের করার পাশাপাশি আগুন নেভানোর কাজ শুরু করেন।কোনও প্রাণহানি না হলেও কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন কোনও কারণে রেলের ওভারহেডের তারের সঙ্গে পায়রা বা পাখির দুর্ঘটনা থেকেই এই অগ্নিকাণ্ড।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...