Saturday, May 16, 2026

স্ত্রীর দেহ গাড়ির ডিকিতে ভরে ফেরার স্বামী! হন্যে হয়ে খুঁজছে ব্রিটিশ পুলিশ

Date:

Share post:

বিয়ের ১৫ মাসের মধ্যে খুন হতে হল হর্ষিতা ব্রেলাকে (Harshita Brella)। দিল্লির বাসিন্দা হর্ষিতা স্বামীর ভবিষ্যতের উজ্জ্বল পরিকল্পনা করে ব্রিটেন (England) চলে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে বাঁচতে পারলে না। শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে গাড়ির ডিকিতে বন্ধ করে রেখেছিল স্বামী পঙ্কজ লাম্বার। সে পলাতক।

গত ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ইলফোর্ডে (Ilford) ব্রিসবেন রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বুট থেকে ২৪ বছরের তরুণী হর্ষিতার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, হর্ষিতাকে খুন করে বিদেশে পালিয়ে গিয়েছেন পঙ্কজ। এই মামলার তদন্তকারী চিফ ইনসপেক্টর পল ক্যাশ বলেছেন, হর্ষিতার খুনের তদন্তে কাজ করছেন ৬০ জন গোয়েন্দার বিশেষ দল। সিসি ক্যামেরার (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, বাড়ি বাড়ি তল্লাশিও করা হচ্ছে। এছাড়া গাড়ির স্বয়ংক্রিয় নম্বর প্লেট (automatic number plate detection) যাচাই ব্যবস্থারও সহায়তা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

কয়েক সপ্তাহ আগে শারীরিক অত্যাচারের জন্য পঙ্কজের বিরুদ্ধে অভিযোগও করেছিল হর্ষিতা। কিন্তু তার পরেও অত্যাচার কমেনি। হর্ষিতার বাবা, মা, বোন দিল্লিতে থাকেন। সেখান থেকেই মেয়ের খুনের সুবিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। মেয়ের দেহ ভারতে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন হর্ষিতার বাবা। নর্থহ্যাম্পশেয়ারে (North Hampshire) বাড়ি ছিল হর্ষিতা-পঙ্কজের। আর যেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে তা প্রায় ১৪৫ কিলোমিটার দূরে।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...