Wednesday, June 3, 2026

দূষণ কমলেও আজও ধোঁয়াশার চাদরে ঢাকা রাজধানী

Date:

Share post:

ভয়াবহ বায়ুদূষণ (Delhi Air Pollution) থেকে সামান্য হলেও স্বস্তি রাজধানীর। AQI রিপোর্ট বলছে, আট দিন ধরে পরিস্থিতি অস্বাভাবিক খারাপ থাকার পর বৃহস্পতিবার দিল্লির বাতাসে দূষণের মাত্রা সামান্য কমেছে। যদিও এখনই বিধি নিষেধ শিথিল হচ্ছে না। দেশের রাজধানী শহর এবং সংলগ্ন এলাকায় সামগ্রিক ভাবে বাতাসের গুণগত সূচকের মান দাঁড়িয়েছে ৩৭৯। গত কয়েক দিনে যা ৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এদিন সকাল থেকে ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমেছে দিল্লিতে। প্রভাব পড়েছে বিমান চলাচলে। ৯৭টি বিমান দেরিতে চলছে, তিনটি বিমান বাতিল করতে হয়েছে। দিল্লির কোনও কোনও জায়গায় দূষণের মান এখনও উদ্বেগজনক। সিপিসিবি-র (CPCB ) পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার সকালেও জাহাঙ্গিরপুরী, ওয়াজ়িরপুরের মতো জায়গায় বাতাসের গুণগত সূচকের মান ৪৩৭ রয়েছে।বাওয়ানা, অশোক বিহারে এই মান ৪১৫-র উপরে রয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...