Wednesday, May 13, 2026

বিধাননগর এলাকায় দুদিনের মধ্যে সব বেআইনি হোর্ডিং খোলার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কলকাতা হাই কোর্ট (Advertisement Hoarding) বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ রায়ে নির্দেশ দিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বিধাননগর পুরসভা এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। যদি কোনও বিজ্ঞাপন সংস্থা এই নির্দেশ অমান্য করে হোর্ডিং(Advertisement) খুলতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি এবং জরিমানা আরোপ করার নির্দেশও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে ওই এলাকা থেকে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। আদালতের নির্দেশ কার্যকর করে ২০ ডিসেম্বর হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

হাইকোর্টে (hihgcourt) একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়, বিধাননগরে পুরসভার নির্দেশিকা মানা হচ্ছে না। বেআইনিভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে।আদালতে মামলাকারীর বক্তব্য, বিভিন্ন হোর্ডিং থেকে বিপুল পরিমাণে রাজস্ব আসে পুরসভার। তাদের কয়েক হাজার কোটি টাকা আয় হয়। কিন্তু তা সত্ত্বেও বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না পুর কর্তৃপক্ষ।

আদালতে রাজ্য জানিয়েছে, ওই এলাকায় ৩৫১টি বেআইনি হোর্ডিং-এর খোঁজ পাওয়া গিয়েছে। সেগুলি খুলে ফেলার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। এমনকি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও জানানো হয়েছে। এরপরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দুদিনের মধ্যে হোর্ডিং খোলার নির্দেশ দেন।রাজ্যের পাল্টা আশ্বাস, ওই সব সংস্থা কাজ না করলে পদক্ষেপ করবে পুরসভা।

জানা গিয়েছে, বেআইনি হোর্ডিং নিয়ে নিয়ম না মানলে আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যেতে পারে। এ জন্য ছ’মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাও হতে পারে। মামলাকারীর আরও অভিযোগ, নিয়ম মেনে হোর্ডিং না লাগানোয় তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওই সব হোর্ডিং খুলে ফেলা না হলে বড়সড় বিপদ হতে পারে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...