Thursday, May 14, 2026

ফাঁস গৌতম আদানির প্রতারণা, জারি গ্রেফতারি পরোয়ানা! বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

Date:

Share post:

আবারও বিতর্কের শিরোনামে শিল্পপতি গৌতম আদানি৷ আবারও গৌতম আদানিকে কেন্দ্র করে ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে সরকারি আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন গৌতম আদানি, এই অভিযোগ উঠেছে৷ এই মর্মে মার্কিন আদালতেও মামলা দায়ের হয়েছে৷ সেদেশের প্রশাসনের তরফে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি৷ এর পরেই দেশে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী শিবিরের প্রভাবশালী সব কটি দলই এদিন গৌতম আদানিকে তোপ দাগার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র ভাবে নিশানা করেছে৷

এই প্রসঙ্গেই শিল্পপতি গৌতম আদানিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন কি ? টুইট করে জানতে চেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর অভিযোগ, মোদি সরকার এবং আদানি গোষ্ঠী একযোগে ষড়যন্ত্র করে দেশের সম্পদ বিদেশে বিক্রি করছে, দেশের গরিব মানুষের করের টাকা ধ্বংস করছে৷ একই সুরে গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তাঁর প্রশ্ন, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কোন সরকারি আধিকারিককে দিয়েছে গৌতম আদানির সংস্থা ? এই প্রসঙ্গে ইডি কেন কোনও পদক্ষেপ করেনি ? প্রশ্ন তুলেছেন সাকেত গোখলে৷

তৃণমূল কংগ্রেসের মতই গোটা ঘটনায় গৌতম আদানি এবং মোদি সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক গৌতম আদানিকে৷ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা ষড়যন্ত্রে জড়িত, তিনিই আদানির রক্ষাকর্তার ভূমিকায় আছেন৷ এই কারণেই আদানির ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোনও তদন্ত এদেশে হবে না, দাবি জানান রাহুল গান্ধী৷

তাত্‍পর্যপূর্ণ হল, এমন একটা সময়ে গৌতম আদানিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন বিতর্ক সামনে এসেছে, যার কয়েকদিনের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন৷ এই আবহে মোদি সরকারকে তুলোধোনা করার জন্য আদানি ইস্যু বড় হাতিয়ার হবে বিরোধী শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷ এর আগেও গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছিল বিরোধী শিবির৷ এবার মার্কিন মুলুকে দুর্নীতির অভিযোগ ওঠা গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করা আরও সহজ হয়েছে বলেই তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

আরও পড়ুন- যেখানেই হামলা সেখানেই প্রতিবাদ, নন্দীগ্রাম থেকে কর্মীদের বার্তা কুণালের

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...